শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
হত্যা, গুম ও খুন
আগের চেয়ে
কম : স্বরাষ্ট্রমন্ত্রীযাযাদি রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচারবহির্ভূত হত্যাকা-, গুম ও খুনের যে তথ্য দিচ্ছে, এতে হিসাবের বিভ্রান্তি আছে। এই সংখ্যা আগের বছরগুলোর তুলনায় কম। বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বাংলাদেশে এসব ঘটনার ব্যাপারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনকে সরকার ইতিবাচকভাবে দেখছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের সময় একজনকে সে দেশের তদন্ত সংস্থার লোকজন গুলি করে হত্যা করেছে। এটাকে কী বলা হবে? সব দিক বিবেচনা করে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে, কোনটি বিচারবহির্ভূত হত্যাকা-, কোনটি নয়। একটি গণতান্ত্রিক দেশে জনগণের স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে। তিনি প্রশ্ন রাখেন, ডাকাতি ও গুলি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ যদি মানুষের জানমালের স্বার্থে গুলি ছুড়ে, তাহলে এটাকে কী বলা হবে? সংখ্যালঘু ব্যক্তিদের ওপর নির্যাতন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামু, নোয়াখালী এবং সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে। ২০০১ সালে নির্বাচনের পর খালেদা জিয়ার নেতৃত্বে যে সহিংসতা হয়েছে, তার তুলনায় এটা কম। এ দফায় হামলা চালিয়েছে মৌলবাদী জনগোষ্ঠী। মৌলবাদীদের দমনে সরকার বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন সাধারণ মানুষের অধিকার রক্ষা 'প্রযুক্ত' হতে পারে। এ জন্য প্রতিষ্ঠানটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এ ধরনের প্রতিবেদন থেকে সরকার আরো মহৎ কিছু করতে পারে। ( লেখাটি পড়া হয়েছে ২১ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |