মঙ্গলবার, জুন, ১৮, ২০১৩: আষাড় ০৪, ১৪২০ বঙ্গাব্দ: ৮ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
টিকফা চুক্তির খসড়া মন্ত্রিসভায় অনুমোদনযাযাদি রিপোর্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে সইয়ের জন্য বহুল আলোচিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তির (টিকফা) খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূঁঞা সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে নিয়মিত আলোচনার জন্য একটি ফোরাম গঠন করা হবে। এই ফোরামে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবে বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবে মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)। এই ফোরাম বছরে অন্তত একবার বৈঠক করবে। এই ফোরামে মূলত দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হলেও বেসরকারি খাত ও সুশীলসমাজের মধ্যে আলোচনার সুযোগ রাখা হয়েছে। এই চুক্তির আওতায় মেধাস্বত্ব অধিকার উভয় দেশ রক্ষা করবে। শ্রমিকদের অধিকারও রক্ষা করবে। মন্ত্রিসভা মনে করে, এই চুক্তির সই হলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে নিয়মিত আলোচনার সুযোগ সৃষ্টি হবে এবং বিভিন্ন সমস্যার সমাধান হবে। এ ছাড়া এ বিষয়ে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত নেয়ার পথটি সঙ্কুচিত হবে। সার্বিকভাবে মন্ত্রিসভা মনে করে, এই চুক্তি হলে এটি বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। খসড়া অুনমোদনের ক্ষেত্রে কোনো চাপ ছিল কিনা, সাংবাদিকরা জানতে চাইলে সচিব জানান, এ ধরনের কোনো চাপ ছিল না। আনুষ্ঠানিকভাবে ২০০২ সালে চুক্তির প্রক্রিয়া শুরু হয়। তবে আলোচনা শুরু হয় ১৯৯২ সালে। কবে নাগাদ এই চুক্তি হতে পারে_ এমন প্রশ্নের জবাবে সচিব জানান, এই চুক্তি দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে হবে। এ ছাড়া সভায় নার্সদের শূন্যপদে নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিধিমালা শিথিল করার বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ফলে ৪ হাজার ১২৬টি শূন্যপদে নিয়োগ দেয়ার সুযোগ সৃষ্টি হবে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নতত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না_ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি অশনিসঙ্কেত
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |