মতামত :
¦
¦
ই ন্টা র ভি উ'অবসরে সন্তানদের সঙ্গে সময় কাটাই'এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক 'ঝুলন্ত বাবুরা'। ধারাবাহিকটি পরিচালনা করেছেন কবীর বাবু। এতে অভিনয় করেছেন আ খ ম হাসান। অভিনয় ও সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে_শুটিংয়ে আছেন মনে হচ্ছে?
আমি এখন 'কামেলা' শিরোনামে একটি ঈদের বিশেষ খ- নাটকের শুটিং করছি। 'কামেলা' অর্থ 'জন্ডিস'। পানিবাহিত জন্ডিস রোগটিকে কেন্দ্র করেই নাটকটির পটভূমি গড়ে উঠেছে। পুবাইলে নাটকটির শুটিং হচ্ছে। নাটকটি পরিচালনা করছেন আদিবাসী মিজান।
আশপাশে বেশ হইচই শোনা যাচ্ছে-
সবাই মিলে শুটিংয়ের ফাঁকে আড্ডা দিচ্ছি। তাই হইচই শোনা যাচ্ছে। আড্ডায় আমার সঙ্গে রয়েছেন- সিদ্দিকুর রহমান সিদ্দিক, হাসান মাসুদ, মনিরা মিঠু প্রমুখ। নাটকের পটভূমি, চরিত্র ও সমসাময়িক নানা বিষয় নিয়েই আমরা আড্ডা দিচ্ছি।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে বলুন-
বর্তমানে আমার ডজনখানিক ধারাবাহিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। এরমধ্যে রয়েছে- 'অসলপুর', 'দুই টাকার বাহাদুরি', 'বিশেষ দ্রষ্টব্য', 'কবুলিয়তনামা', 'পয়মন্ত', 'রেড সিগন্যাল', 'ঝুলন্ত বাবুরা' ইত্যাদি। এছাড়া একাধিক নতুন ধারাবাহিকেও নিয়মিত শুটিং করছি। পাশাপাশি ঈদের বিশেষ নাটক ও টেলিছবিতেও অভিনয় করছি। চলতি সপ্তাহের মধ্যেই সালাউদ্দিন লাভলুর ৩টি পাঁচ পর্বের ঈদের বিশেষ নাটকের শুটিং শুরু করব।
এতগুলো ধারাবাহিকে অভিনয় করছেন, ক্লান্তি আসে না-
একাধিক ধারাবাহিক, খ- নাটক, টেলিছবির শুটিংয়ের চাপে প্রায়শই ক্লান্ত হয়ে যাই। কিন্তু অভিনয়টাকে বড্ড বেশি ভালোবাসি। তাই যতদিন দর্শক আমাকে চাইবে আমি অভিনয় করে যেতে চাই। এছাড়াও পরিচালকদের অনুরোধ ফেলতে পারি না। তাই দিন দিন আমার ধারাবাহিকের সংখ্যা বেড়েই চলছে।
'ঝুলন্ত বাবুরা' ধারাবাহিকটি প্রসঙ্গে বলুন-
গ্রামীণ পটভূমির উপর ভিত্তি করেই ধারাবাহিকটির গল্প গড়ে উঠেছে। আমি ধারাবাহিকটির নিয়মিত শুটিং করছি।
আপনি নাকি চাকরি খুঁজচ্ছেন-
'রেড সিগন্যাল' ধারাবাহিকে আমি বীমা প্রতিনিধীর চরিত্রে অভিনয় করেছি। বর্তমানে আমি চাকরিচ্যুত হয়েছি। আমাকে বিভিন্ন অফিসে ঘুরে ঘুরে চাকরি খুঁজতে দেখা যাচ্ছে।
অবসরে কি করেন?
শুটিং না থাকলে আমি সবসময় বাসায় থাকি। সন্তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। ওদের লেখাপড়ার খোঁজখবর নেই।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin