বুধবার, মে, ২২, ২০১৩: জ্যৈষ্ঠ ৮, ১৪২০ বঙ্গাব্দ: ১১ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৯ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
আবার ৩ নাম্বার
সতর্ক সঙ্কেতযাযাদি রিপোর্ট গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে এখন চট্টগ্রামে ভারী বর্ষণ চলছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঝড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নাম্বার স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সঞ্চরণশীল মেঘমালার কারণে সোমবার রাতে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী বর্ষণ শুরু হয়। মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |