বৃহস্পতিবার, মে, ২৩, ২০১৩: জ্যৈষ্ঠ ৯, ১৪২০ বঙ্গাব্দ: ১২ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪০ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
কালীগঞ্জে আ'লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা
ধাওয়া : আহত ৫কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনার এবং আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন গ্রুপের মধ্যে বুধবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় জয়নাল গ্রুপের ৫ সমর্থক আহত হন। দুপুর ১টার দিকে সংসদ সদস্য সমর্থিত আওয়ামী লীগ নেতা ও বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন দুটি মাইক্রোবাস এবং ১টি পিকআপে করে ৮০-১০০ জন লোক নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন। এ সময় উপজেলা পরিষদে থাকা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিমের লোকজনের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনার জানান, আমাকে হত্যার উদ্দেশ্যেই জয়নাল আবেদিন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করে। ২ মাস আগে জয়নাল আবেদিন গ্রুপের সন্ত্রাসীরা বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর রউফকে গুলি করে হত্যা করেছে। এ ছাড়া আমাকে লক্ষ্য করে বোমা হামলাও চালিয়েছিল। বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, আমি আমার সমর্থকদের নিয়ে একটি মামলায় জামিন শেষে বারোবাজার আসার পথে ইউনিয়ন পরিষদে যাই। এ সময় কিছু সন্ত্রাসী আমাদের ওপর হামলা করে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |