মতামত :
¦
¦
আপনি কে, মজিনাকে লতিফ সিদ্দিকীযাযাদি রিপোর্ট পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন থাকার বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বক্তব্যের সূত্র ধরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনাকে সোমবার চিঠি পাঠিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এই চিঠির শিরোনাম 'ট্রেড ইউনিয়ন প্রশ্নে আপনি বলার কে?' চিঠিতে তিনি মজিনার উদ্দেশে বলেন, 'বর্তমানে আপনার নিজের দেশ যুক্তরাষ্ট্রের কয়টি অঙ্গরাজ্যে উৎপাদনশীল শিল্পে ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে? 'ট্রেড ইউনিয়ন থাকা না_থাকা অপরিহার্যভাবে একটি দেশের সরকারের অভ্যন্তরীণ বিষয়।'
চিঠিতে আরো বলা হয়, 'আমি সত্যি হতবাক, তৈরি পোশাকশিল্পে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের ওপর মার্কিন রাষ্ট্রদূতের সরাসরি চাপ সৃষ্টি তার কূটনৈতিক শিষ্টাচার এবং পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্য কিনা। বরং তার মন্তব্য দেশের সরকারের প্রতি অনধিকারচর্চাপ্রবণ, পীড়াদায়ক এবং উস্কানিমূলক বলে মনে হতে পারে।'
চিঠিতে পাটমন্ত্রী বলেন, 'যদি সংবাদপত্রে প্রকাশিত আপনার বক্তব্য সত্য না হয়ে থাকে, তাহলে দয়া করে আপনার অবস্থান ব্যাখ্যা করুন_ যাতে অচিরেই বিভ্রান্তির অবসান হয়।'
এতে আরো বলা হয়, শ্রম আইন_ ২০০৬ সংশোধনের জন্য একটি বিল প্রক্রিয়াধীন রয়েছে। তৈরি পোশাকশিল্পে সিবিএর শ্রমিক কল্যাণ কমিটি করার অনুমোদনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। ঢাকার মার্কিন রাষ্ট্রদূত সরকারের এই পদক্ষেপ সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন।
গত শনিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আয়োজিত 'পোশাক শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ : অভিজ্ঞতা এবং করণীয়' শীর্ষক গণশুনানি অনুষ্ঠানে অংশ নিয়ে মজিনা সব পোশাক কারখানায় ট্রেড ইউনিয়নের সুযোগ দেয়ার বিষয়ে পোশাকশিল্পের মালিকদের উদ্দেশে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে চিঠির কথা জানিয়েছে। বিজ্ঞপ্তির সঙ্গে চিঠির অনুলিপিও দিয়েছে মন্ত্রণালয়।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin