বৃহস্পতিবার, মে, ২৩, ২০১৩: জ্যৈষ্ঠ ৯, ১৪২০ বঙ্গাব্দ: ১২ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪০ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
কিশোরগঞ্জে ৩ ও গাজীপুরে ৬ জুলাই ভোটযাযাদি রিপোর্ট নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন ও কিশোরগঞ্জ-৪ শূন্য আসনের উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচন হবে ৩ জুলাই। আর গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচনে এ এলাকার ভোটাররা ৬ জুলাই ভোট দেবেন। প্রধান নির্বাচন কমিশনরা (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বুধবার কমিশনের সম্মেলন কক্ষে এ দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। কিশোরগঞ্জে উপ-নির্বাচন সরকারের মেয়াদ আর সাত মাস বাকি থাকতে সংসদে নতুন জনপ্রতিনিধি পাঠাতে হবে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনের ভোটারদের। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ জুন। মনোনয়নপত্র বাছাই ৯ জুন এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন। সাংসদ আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর এ আসনটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী ২২ জুলাইয়ের মধ্যে এ আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে কমিশনের। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন ময়মনসিংহের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন। আর তিনজন জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৭১৯ জন। তিন উপজেলার ২৪টি ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১১৮টি। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে ৬ জুনের মধ্যে। মনোনয়নপত্র বাছাই ৯ ও ১০ জুন এবং প্রত্যাহার করা যাবে ১৭ জুন পর্যন্ত। চলতি বছরের ৭ জানুয়ারি টঙ্গী ও গাজীপুর পৌরসভাসহ প্রায় ৩৩০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। এরপর ১৬ জানুয়ারি দেশের একাদশ সিটি করপোরেশন হিসেবে গাজীপুরের নাম ঘোষণা করা হয়। সে হিসেবে ১৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে ইসির। ইসি সচিবালয়ের উপ-সচিব মতিয়ার রহমানকে রিটার্নিং কর্মকর্তা ও চারজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। ২৮ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ নবগঠিত এ সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক সীমানা নির্ধারণ তালিকার গেজেট প্রকাশ করে। সে অনুযায়ী, ১০ লাখ ২৬ হাজার ৯৬৭ জন ভোটারের এ সিটি করপোরেশনে ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। ২৫ নাম্বার সাধারণ ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়ার প্রস্তাব রয়েছে কমিশনের। তফসিল ঘোষণার আগে সিইসি অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব মোহাম্মদ সাদিককে নিয়ে বৈঠক করেন। বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হয়। আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হবে। বর্তমান ইসির অধীনে রংপুর সিটি করপোরেশন ও কয়েকটি সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে এ কমিশনের অধীনে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |