হোম পেজপ্রথম পাতা
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনিশ্চিতরোজার আগেই গাজীপুর সিটি ও কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে ভোট হবে : তফসিল আজযাযাদি রিপোর্ট গাজীপুর সিটি করপোরেশন ও কিশোরগঞ্জ-৪ উপ-নির্বাচনের সময়সূচি আজ (বুধবার) ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন এখনই হচ্ছে না বলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন।
মঙ্গলবার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, রোজার আগেই নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন ও কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচন হবে। সে অনুযায়ী সময়সূচি নির্ধারণ করা হবে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল হামিদ অ্যাডভোকেট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ায় ওই... বিস্তারিত
সিলেটে এক অস্ত্রধারীকে ছিনিয়ে নিল ছাত্রলীগসিলেট অফিস সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ রাজন নামের একজনকে আটক করলেও তাকে ছিনিয়ে নিয়ে গেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার রাত ৯টার দিকে কলেজের পার্শ্ববর্তী টিলাগড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববারের ওই সংঘর্ষের ঘটনায় অস্ত্রধারীদের আটক করতে সোমবার রাতে অভিযানে নামে শাহপরাণ থানার সহকারী কমিশনার মো. আইয়ূবের নেতৃত্বে সাদা পোশাকধারী পুলিশের একটি দল। রাত পৌনে ৯টার দিকে টিলাগড়ের... বিস্তারিত
সাড়ে ৪ বছর পর রাজনীতিতে ফের সক্রিয় তারেক রহমান'রাতের অন্ধকারে সমাবেশে আক্রমণ মানুষ হত্যা_ এ কোন গণতন্ত্র?'যাযাদি ডেস্ক দীর্ঘ সাড়ে চার বছর পর আবারো রাজনীতিতে সক্রিয় হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান। ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসাসেবা নিতে লন্ডন যান তিনি। দীর্ঘ নীরবতার পর সোমবার লন্ডনে এক সভায় অংশ নিয়ে রাজনীতিতে আবারো সক্রিয় হওয়ার আভাস দিলেন তিনি। কিছুদিন আগে সৌদি আরবে ওমরা করতে গিয়ে সেখানেও দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিএনপির এই শীর্ষ নেতা। খবর বাংলানিউজ ও... বিস্তারিত
আদালতে স্বীকারোক্তি দিলেন বাবুনগরীযাযাদি রিপোর্ট ৫ মে ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক শেখ মফিজুর রহমান তাকে দুই দফায় ১৩ দিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে এনে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ বাবুনগরীর জবানবন্দি রেকর্ড করেছেন। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তার... বিস্তারিত
বাল্যবিবাহ বাড়াচ্ছে জনসংখ্যাএম মামুন হোসেন শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, প্রাথমিক শিক্ষায় লিঙ্গভিত্তিক সমতা অর্জন, টিকা ও প্রতিষেধক গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের চেয়ে এগিয়ে আছে। তবে বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনো অনেক বেশি। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাল্যবিবাহের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তৃতীয়। গত ৩ বছর ধরে এ অবস্থা অপরিবর্তিত রয়েছে। বাল্যবিবাহের এ উচ্চহার শিশু ও মাতৃমৃত্যু বাড়াচ্ছে, জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখছে এবং লিঙ্গবিষয়ক সহিংসতার... বিস্তারিত
এভারেস্ট জয় করেও ফেরা হলো না সজলেরযাযাদি রিপোর্ট পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয় করে নামার সময় মারা গেছেন বাংলাদেশের পর্বতারোহী মোহাম্মেদ খালেদ হোসেন সজল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামিম আহসান জানান, সোমবার এভারেস্ট থেকে নামার সময় সজলের মৃত্যু হয়।
এর আগে নেপালের বাংলাদেশ মিশন দেশে খালেদের স্ত্রী তাহমিনা খান শৈলীর সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর খবর নিশ্চিত করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা থিল... বিস্তারিত
পুলিশি বাধা উপেক্ষা করে সিপিবি-বাসদের বিক্ষোভ সমাবেশযাযাদি রিপোর্ট ঢাকাসহ সারাদেশে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
মঙ্গলবার বিকাল ৫টায় পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। প্রতিবাদে
সেখানেই রাস্তায় বসে পড়েন নেতাকর্মীরা।
সেখানে বিক্ষোভ সমাবেশে সিপিবি ও বাসদ নেতারা সরকারের এই... বিস্তারিত
আবার ৩ নাম্বার সতর্ক সঙ্কেতযাযাদি রিপোর্ট গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে এখন চট্টগ্রামে ভারী বর্ষণ চলছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঝড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নাম্বার স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সঞ্চরণশীল মেঘমালার কারণে সোমবার রাতে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী বর্ষণ শুরু হয়।... বিস্তারিত
চরমপন্থী সংগঠনে নারী সদস্য বাড়ছেগ্রেপ্তারে জেলাপর্যায়ে পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তাতানভীর হাসান চরমপন্থী সংগঠনগুলোতে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে নারী সদস্য। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সক্রিয় ৯টি চরমপন্থী সংগঠনে প্রায় এক হাজার নারী সদস্য রয়েছে। এরমধ্যে অস্ত্রধারী নারী রয়েছে ১১২ জন। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে পুরুষ সদস্যদের সংখ্যাও। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তালিকা মোতাবেক বর্তমানে অস্ত্রধারী চরমপন্থী ক্যাডার রয়েছে ১ হাজার ৬১৪ জন। এছাড়াও চরমপন্থী দলের সক্রিয় সদস্য রয়েছে ১ হাজার ৭১৫ জন। সব মিলিয়ে দেশের বিভিন্ন এলাকায় ৩ হাজার ৭১৪... বিস্তারিত
পুরস্কারের টাকা দুই পোশাকশ্রমিকের সন্তানকে দিল র‌্যাবযাযাদি রিপোর্ট সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত পোশাকশ্রমিক শাহিনা ও নিখোঁজ রোখসানার দুই শিশু সন্তানকে পাঁচ লাখ টাকা দিয়েছে র‌্যাব। সাভারে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) র‌্যাবকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়। এই পুরস্কারের টাকা র‌্যাব ওই দুই পোশাকশ্রমিকের সন্তানদের হাতে তুলে দেয়।
মঙ্গলবার ট্রাস্ট ব্যাংকের ঢাকা সেনানিবাস শাখায় র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান দুই... বিস্তারিত
কেরানীগঞ্জে হাত মস্তকবিহীন বিকৃত লাশ উদ্ধারকেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর মোগারচর বিলের আরাফাত হাজির ডোবা থেকে গতকাল (মঙ্গলবার) দুপুরে হাত ও মস্তকবিহীন যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লোকমুখে খবর পেয়ে মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উদ্ধারের পর গ্রিল ব্যবসায়ী হানিফ (২৬)-এর লাশ বলে দাবি করেছে তার স্বজনরা। হানিফের মা হনুফা জানান, উদ্ধারকৃত লাশের... বিস্তারিত
বাণিজ্যিক এলাকায় সমাবেশ নিষিদ্ধের সুপারিশযাযাদি রিপোর্ট সমাবেশ করার অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনার মধ্যেই রাজধানীর মতিঝিলসহ দেশের সব বাণিজ্যিক এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির ৪৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম আবুল কাসেম সাংবাদিকদের জানান, বাণিজ্যিক এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।... বিস্তারিত
মহাসেন প্রস্তুতিতে জাতিসংঘের প্রশংসাযাযাদি ডেস্ক বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানার আগেই যথাযথ প্রস্তুতি থাকায় সরকারের প্রশংসা করেছে জাতিসংঘ।
জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘূর্ণিঝড় মহাসেন আশঙ্কার চেয়ে দুর্বল হয়ে উপকূলে পেঁৗছায়। সঙ্গে সরকার এবং অন্যান্য সংস্থাগুলোর প্রস্তুতিমূলক ব্যবস্থা থাকায় হাজার হাজার জীবন বাঁচানো গেছে।
বৃহস্পতিবার মহাসেন উপকূল অতিক্রম করার আগেই ১৩টি উপকূলীয় জেলা থেকে প্রায় দশ লাখ মানুষকে... বিস্তারিত
মহেশখালীতে বন্দুকযুদ্ধে নিহত ১মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের সাত সদস্য। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, দেলোয়ার একজন চিহ্নিত সন্ত্রাসী।
মহেশখালী থানা-পুলিশের ভাষ্যমতে, রাত ১২টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অাঁধারঘোনা বড় কবরস্থানসংলগ্ন মসজিদের পাশে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে স্থানীয় কালারমারছড়া ফাঁড়ির পুলিশ... বিস্তারিত
শোক সংবাদআমির হোসেন
ভোরের কাগজের কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি আবদুস সোবহানের বিয়াই চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের বড়পাথর (দুর্গাপুর) গ্রামের আমির হোসেন (৮৫) বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি দুই স্ত্রী, পাঁচ ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
মিসেস আজিমুন্নেছা
মঠবাড়িয়া উপজেলা যুগান্তর প্রতিনিধি আবদুস সালাম... বিস্তারিত
মৃত্যুবার্ষিকীহেদায়েতুল ইসলাম
প্রবীণ রাজনীতিক, বিশিষ্ট সমাজসেবক হাজারীবাগ থানা আওয়ামী লীগের সভাপতি হাজী হেদায়েতুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে হাজারীবাগে মরহুমের নিজ বাস ভবনে ও বাদ আসর হাজারীবাগ বড় জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে মরহুমের সব আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের ও হাজারীবাগ থানা আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে পরিবারের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা... বিস্তারিত
স্মরণ সভামো. সাইদুর রহমান
বাংলাদেশ রেডিও ও টেলিভিশনের প্রাক্তন কারি ওস্তাজুল কোররা মরহুম কারি মো. সাইদুর রহমান স্মরণে ২২ মে মতিঝিল কলোনি জামে মসজিদ কমপ্লেক্সে কিরয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রেডিও, টেলিভিশন ও স্যাটেলাইট চ্যানেলের প্রখ্যাত কারিরা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করবেন। বিজ্ঞপ্তি... বিস্তারিত
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রত্যাহারযাযাদি রিপোর্ট সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে কর্মস্থল থেকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।
কর্তব্যে অবহেলার জন্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশ দিয়েছেন। নির্বাহী প্রকৌশলীকে নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করতে যোগাযোগমন্ত্রী গত সোমবার সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে এ নির্দেশ দেন।... বিস্তারিত
হেফাজতের কর্মসূচিতে জাপা নেতার মৃত্যু নিয়ে বাদানুবাদযাযাদি রিপোর্ট হেফাজতে ইসলামের ৫ মের ঢাকা অবরোধ কর্মসূচির দিন রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে জাতীয় পার্টির (জাপা) দুই নেতার মৃত্যু নিয়ে তোলপাড় চলছে। এ ব্যাপারে মঙ্গলবার দলটির সভাপতিম-লীর সভায় নেতাদের মধ্যে বাদানুবাদ হয়েছে। নেতারা জানতে চেয়েছেন, দলের দুই নেতা পুলিশের সঙ্গে সংঘর্ষে নাকি নির্বিচারে গুলিবর্ষণের শিকার হয়ে মারা গেছেন।
গতকাল সকালে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের সভাপতিত্বে তার বনানীর কার্যালয়ে এ সভা হয়। খবর প্রথম আলো ডটকম... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin