হোম পেজমহানগর
ভবন বাঁচাতে বিজিএমইএ'র আপিল আবেদনযাযাদি রিপোর্ট জলাধার রক্ষা আইন লঙ্ঘন করে হাতিরঝিলে গড়ে তোলা ভবন ভাঙতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংস্থাটির আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বৃহস্পতিবার বলেন, সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার আপিলের আবেদন ফাইল করা হয়েছে।
বুধবারই এ মামলায় আপিলের আবেদন করার সর্বশেষ দিন নির্ধারিত ছিল।
২০১১ সালের ৩ এপ্রিল বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ... বিস্তারিত
নারী-পুরুষ একসঙ্গে হজ করতে পারলে কাজও করতে পারবে : তথ্যমন্ত্রীযাযাদি রিপোর্ট নারী-পুরুষকে এক হয়ে দেশ গড়তে হবে আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নারী-পুরুষ একসঙ্গে হজ এবং মন্দিরে যেতে পারলে একসঙ্গে কাজও করতে পারবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) আয়োজিত 'মোটিভেশনাল ওয়ার্কশপ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে এখন দারিদ্র্যতা থেকে উচ্ছেদ, প্রকৃতির অভিশাপ থেকে বাঁচা, জঙ্গিবাদ থেকে গণতন্ত্র উদ্ধার এবং লিঙ্গ বৈষম্য... বিস্তারিত
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনাযাযাদি রিপোর্ট বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার পত্নী মিসেস রাশিদা খানম বৃহস্পতিবার বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্ম-বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভুটান ও মিয়ানমারের রাষ্ট্রদূতরা, শ্রীলংকার হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বৌদ্ধ ধর্মীয় নেতারা, বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তি এ সংবর্ধনায় অংশগ্রহণ করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও... বিস্তারিত
ঢাকায় তিন দিনব্যাপী মুদ্রা প্রদর্শনী শুরুযাযাদি রিপোর্ট মুদ্রা ইতিহাসের ধারক। মুদ্রাকে কেন্দ্র করে আবিস্কৃত হয়েছে বহু হারিয়ে যাওয়া সভ্যতা এবং ইতিহাস। ইতিহাসের সাক্ষী পৃথিবীর প্রাচীনতম মুদ্রা নিয়ে ঢাকায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী মুদ্রা প্রদর্শনী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জিপিও অডিটোরিয়ামে এই প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত ৩ দিন চলবে এই প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এতে ২৪ জন সংগ্রাহক... বিস্তারিত
জলাবদ্ধতা নিরসনের জন্য ওয়াসা ও ডিসিসির ছুটি বাতিলযাযাদি রিপোর্ট স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের নির্দেশনায় বৃহস্পতিবার রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা এবং ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণের) কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানায়।
বুধবার থেকে প্রবল বর্ষণে রাজধানীর রাস্তাঘাট, বিভিন্ন আবাসিক ও ব্যবসায়িক এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রতিমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে আজ সকাল থেকেই কাজ শুরু করেন ওয়াসা ও সিটি... বিস্তারিত
তারেককে দেশে এনে আইনে সোপর্দ করা হোক : নাসিমযাযাদি রিপোর্ট আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিদেশে বসে বাংলাদেশকে সন্ত্রাসীর জনপদ বলে উল্লেখ করেছেন। তিনি বিরামহীন ও লাগামহীনভাবে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন তিনি। নাসিম বলেন, 'সরকারের প্রতি অনুরোধ জানাব, তাকে (তারেক রহমান) দেশে এনে আইনে সোপর্দ করা হোক।'
বৃহস্পতিবার বিকেলে ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক বৈঠকে মোহাম্মদ নাসিম এসব কথা... বিস্তারিত
অ্যামনেস্টির রিপোর্ট বর্তমান বাস্তবতার ক্ষুদ্র চিত্র : মওদুদযাযাদি রিপোর্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত প্রতিবেদন 'বর্তমান বাস্তবতার ক্ষুদ্র চিত্র' বলে মন্তব্য করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্টের উদ্যোগে 'হুমকির মুখে গণতন্ত্র ও মৌলিক অধিকার' শীর্ষক এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ মন্তব্য করেন।
সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আহমেদ আজম খান, সাবেক... বিস্তারিত
সবার কাছে গ্রহণযোগ্য পদ্ধতিতেই নির্বাচন হবে : দীপু মনিযাযাদি রিপোর্ট পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি বলেছেন, সাংবিধানিক পদ্ধতিতে সবার কাছে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার বিকালে কাকরাইলের রাজমনি ঈশা খাঁ হোটেলে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুকে জুলিও-কুরি শান্তি পদক প্রদানের ৪০ বছরপূর্তি উপলক্ষে 'সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি... বিস্তারিত
শ্বশুরের রিভলবারের গুলিতে পুত্রবধূ আহতযাযাদি রিপোর্ট রাজধানীর কাফরুলে শ্বশুর হাবিবুর রহমান খানের (চুন্নু) রিভলবারের গুলিতে তার পুত্রবধূ আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় শ্বশুর হাবিবুর রহমানকে আটক করেছে কাফরুল থানা পুলিশ। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, চুন্নুর ছেলে মাহবুবুর রহমান খান (রুমি) একজন মাদকাসক্ত। পরিবার থেকে ফ্ল্যাট বিক্রি করে তার ভাগের ৯৭ লাখ টাকা রুমি ইতোপূর্বেই নিয়েছেন। রুমি বুধবার রাতে তার... বিস্তারিত
বিমানবন্দর থেকে জাল পাসপোর্টসহ আটক একযাযাদি রিপোর্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম উদ্দিন (৩৩) নামের এক যুবককে জাল পাসপোর্টসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম উদ্দিন ইতালির উদ্দেশে যাওয়ার কথা ছিল। আটক সেলিম আরেকজনের মেশিন রিডেবল পাসপোর্টসহ (এমআরপি) পাসপোর্টে নিজের ছবি ব্যবহার করে। তিনি আরো বলেন, দুপুর ১টার দিকে তার পাসপোর্ট নাম্বার পরীক্ষা... বিস্তারিত
দেশের ৬৮ শতাংশ তরুণ ধূমপায়ীযাযাদি রিপোর্ট ধূমপানবিরোধী নানা পদক্ষেপের কথা বলা হলেও কার্যক্ষেত্রে দেশে ধূমপায়ীর সংখ্যা বেড়েই চলছে। গত এক বছরে কিশোর ও তরুণ ধূমপায়ী বেড়েছে ১১ শতাংশ বেড়ে ৬৮ শতাংশে দাঁড়িয়েছে, এর আগের বছর যা ছিল ৫৭ শতাংশ।
জরিপে অংশ নেয়া ৬২ শতাংশের মতে, দেশে নারী ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। কিশোর ও তরুণ ধূমপায়ীর ৯৮ শতাংশই সিগারেট পান করে। অন্যদিকে, এই সময়ে দেশে মোট ধূমপায়ী বেড়েছে ৭ শতাংশ। এর ফলে... বিস্তারিত
ঐতিহ্যবাহী ভেনিস বিয়েনালে বাংলাদেশের প্যাভিলিয়নযাযাদি রিপোর্ট বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী আর্ট বিয়েনালে 'ভেনিস বিয়েনাল'। চলতি বছরের পহেলা জুন থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে এ বিয়েনাল। এতে বিশ্বের অন্যান্য আরো ৮৮টি দেশের মতো বাংলাদেশও অংশ নিয়েছে। বিয়েনালে বাংলাদেশের প্যাভিলিয়নটির মূল প্রতিপাদ্য তৈরি করা হয়েছে 'অতিপ্রাকৃতিক'। যা উৎসর্গ করা হয়েছে চিত্রশিল্পী এস এম সুলতানের নামে।
বৃহস্পতিবার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিয়েনালে বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী... বিস্তারিত
জিয়াই ভূমিহীনদের প্রথম পুনর্বাসন করেন : হান্নান শাহযাযাদি রিপোর্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তখন পার্বত্য চট্টগ্রামে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছিল। জিয়াউর রহমান তখন দেশের বিভিন্ন জায়গা থেকে ভূমিহীনদের নিয়ে চট্টগ্রামে পুনর্বাসন করেছিলেন বলে উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ভূমিহীন দল জিয়াউর রহমানের ৩২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে 'বহুদলীয় গণতন্ত্র ও শহীদ... বিস্তারিত
দায়িত্ব পালনের জন্য সংসদে আসুন : সুরঞ্জিতযাযাদি রিপোর্ট আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আগামী বাজেট অধিবেশনে বিরোধী দলকে সংসদে এসে তাদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, 'সদস্যপদ রক্ষার জন্য নয়, বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের জন্যই সংসদে আসুন। সেখানে আগামী নির্বাচন কীভাবে হবে তা নিয়ে কথা বলুন। আমরা সবসময়ই চাই আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হোক।'
তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত 'বিরোধী... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin