হোম পেজসম্পাদকীয় উপ-সম্পাদকীয়
রাজনৈতিক অনিশ্চয়তা-অস্থিরতা দূর হবে কবে?এখন অবিলম্বে প্রয়োজন সরকারি দল ও সরকারকে এই ক্রমাবনতিশীল অস্থির পরিস্থিতির হাত থেকে দেশকে উদ্ধার করতে গভীর আন্তরিকতার সঙ্গে অগ্রসর হওয়া। জাতীয় নির্বাচনকালীন সরকার পদ্ধতির প্রশ্নে ঐকমত্য সৃষ্টি করে তা কার্যকরে সংকীর্ণ দলীয় স্বার্থের ঊধর্ে্ব উঠে বৃহত্তর জাতীয় স্বার্থ সংরক্ষণ করা। এই একটি কাজ ঠিকমতো দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারলে, রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধমূলক সম্পর্ক গড়ে উঠবে, দেশও রক্ষা পাবে।রণেশ মৈত্র বাংলাদেশ নিয়ে দেশে-বিদেশে বাঙালি সন্তানদের দুশ্চিন্তা-দুর্ভাবনা-অনিশ্চয়তা-উদ্বেগের অন্ত নেই। সবাই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। কী ঘটতে চলেছে বহু কষ্ট, বহু রক্ত, বহু ঘাম, বহু প্রাণের বিনিময়ে ৪২ বছর আগে অর্জিত এ দেশটিতে। প্রকাশ্যে অন্তত এ দেশটির আশু স্বার্থের ব্যাপারে কোনো বিদেশি ষড়যন্ত্র চোখে পড়ে না। যা কিছু সংকট, যা কিছু অনিশ্চয়তা, যা কিছু উদ্বেগ-উৎকণ্ঠা তার সবই দৃশ্যতই দেখা যায় দেশের দায়িত্বে যাদের দেশবাসী বসিয়েছেন, যাদের ওই একই মানুষেরা... বিস্তারিত
আফগানিস্তানে শান্তির সম্ভাবনাযুক্তরাষ্ট্র হয়তো এ অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তারা আফগানিস্তানের নিরাপত্তাসংক্রান্ত বিষয়টি এ অঞ্চলের সরকারগুলোর ওপর ছেড়ে দিয়ে বর্তমান অবস্থান থেকে সরে যেতে চায়, সে লক্ষ্যেই তাদের প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরি আফগান সঙ্কট সমাধানে কী ধরনের অভিনব পদক্ষেপ গ্রহণ করবেন, তার ওপর শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে অনেকটা। আফগান সঙ্কট সমাধানে এ অঞ্চলের দেশগুলোর পাশাপাশি তালেবানদেরও প্রত্যাশা হবে নতুন কিছু প্রাপ্তির।মনির তালুকদার যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি ২০১২ সালের পুরো সময়ে উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল ছিল। নতুন বছরের শুরুতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা কিছুটা হলেও বেড়েছে, কিন্তু বাস্তবে শান্তি ও স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে কিনা, তা বলার সময় এখনো হয়তো আসেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা থাকলেও অতীত ইতিহাসের আলোকে দেশটির ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত কিছু বলা দুষ্কর। তবে আশাবাদ ব্যক্ত করার পেছনে যে দুটো বিষয় রয়েছে তার একটি... বিস্তারিত
মহাসেনের ক্ষয়ক্ষতিদ্রুততার সঙ্গে কাটিয়ে উঠতে হবেঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বড় ধরনের বিপর্যয় না হলেও ক্ষয়-ক্ষতির পরিমাণ একেবারে কম হয়নি। গতকালের যায়যায়দিনসহ সহযোগী বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবরে জানা যায়, মহাসেনের আঘাতে ১৪ জনের প্রাণহানিসহ উপকূলীয় জেলাগুলোয় হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত ও উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। জলোচ্ছ্বাসে ধসে গেছে কয়েক কিলোমিটার বেড়িবাঁধ। পাকা বোরোধানসহ ক্ষেতে থাকা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য পুকুর ও ঘের প্লাবিত হয়ে কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে। উপকূলীয়... বিস্তারিত
জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগযথাযথ ব্যবস্থাগ্রহণ জরুরিঝড়-বৃষ্টি, বৈরী আবহাওয়াসহ প্রাকৃতিক নানা কারণেই নগরবাসীর মধ্যে দুর্ভোগের চিত্র নতুন কিছু নয়। বৃষ্টি হলেই শহরের বিভিন্ন রাস্তাঘাট ডুবে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর এরই ধারাবাহিকতায় ঘটে নানারকম বিপত্তি। এর সঙ্গে সঙ্গে এ সময়ে রাস্তাঘাট মেরামতসহ খোঁড়াখুঁড়িরও হিড়িক পড়ে যায়। ফলে জনজীবন আরো বেশি বিপর্যস্ত হয়ে পড়ে।
সম্প্রতি মহাসেনকে কেন্দ্র করে দেশজুড়ে অজানা আশঙ্কার ছায়া নেমে এসেছিল। উপকূলবর্তী মানুষের জীবন রক্ষার্থে সরকার সবরকমের প্রয়োজনীয়... বিস্তারিত
পাঠক মতহরতালের রাজনীতি পরিহার করুন

গণতন্ত্রনির্ভর বাংলাদেশে রাজনৈতিক দলের শাসনকাল পাঁচ বছর, তার বেশি একদিনও নয়। জনগণের রায়ে নির্বাচিত সরকারকে কেন বিরোধী দল আন্দোলন করে ক্ষমতা থেকে সরাতে চায়, এটা আমার বোধগম্য নয়। বিরোধী দল বিরোধিতার খাতিরে সরকারি দলের সমালোচনা বা প্রতিবাদ জানাতে পারে। আমাদের দেশের বর্তমান বিরোধী দল বিএনপি কেন সরকার পতনের আন্দোলনে নেমেছে? জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামানোর তারা... বিস্তারিত
বাণী চিরন্তনসাধনা ও অধ্যবসায় দ্বারা মানুষ অসাধ্যকেও সাধ্য করিতে পারে। _ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর... বিস্তারিত
চাণক্য শ্লোকবিধাতা স্বয়ং ললাটে যে অক্ষরমালা লিখেছেন সে লেখার অন্যথা করে পুনরায় লেখার মতো শক্তি কোনো দেবতারই নেই।... বিস্তারিত
হাস্য - রসবাবা: পরীক্ষা কেমন হয়েছে খোকা?
ছেলে: ভালোই হয়েছে, তবে একটা উত্তর ভুল হয়েছে।
বাবা: বাকিগুলো সঠিক হয়েছে তো?
ছেলে: বাকিগুলো তো দিতেই পারিনি।... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin