হোম পেজস্বদেশ
বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেইশুরু হয়নি সরকারি সংগ্রহ অভিযান উৎপাদন খরচ উঠছে না এনজিও ঋণ : মড়ার উপর খাঁড়ার ঘাস্বদেশ ডেস্ক বাজারে ইরি-বোরো ধানের দাম কম থাকায় কৃষকের মুখের হাসি মিলিয়ে গেছে। বর্তমান বাজারদরে ধান বিক্রি করে তাদের লোকসান গুনতে হচ্ছে। সেই সঙ্গে এনজিও ও মহাজনদের তাগাদায় তারা আগেভাগে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
টাঙ্গাইল : টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে। হাটবাজারে নতুন ধান (বিআর-২৮) ৪৭০ থেকে ৫২০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এ দামে ধান বিক্রি করে... বিস্তারিত
সরাইলে কোটি টাকার জমি শ্রেণি পরিবর্তন করে লিজ নেয়ার চেষ্টাসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল এলাকায় প্রভাবশালীরা কোটি টাকার সরকারি জায়গার শ্রেণি পরিবর্তন করে লিজ নেয়ার জন্য চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
সরাইল-অরুয়াইল সড়কের পাশে পাকশিমুল বাজার সংলগ্ন সরকারি জায়গার বাজারদর প্রায় দেড় কোটি টাকা। গত বছর সড়ক নির্মাণ হওয়ার পর পাকশিমুল এলাকার কয়েকজন প্রভাবশালী এ জায়গা অবৈধভাবে দখলে নিয়ে একাধিক মার্কেট নির্মাণ করেন। বিষয়টি নিয়ে একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন নড়ে... বিস্তারিত
সড়ক দুর্ঘটনায় নিহত ২স্বদেশ ডেস্ক ফেনীর পরশুরাম এবং লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর :
ফেনী : পরশুরামে বালুবাহী ট্রাকচাপায় সোহেল মজুমদার রানা (২৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বক্রমাহমুদ ইউনিয়নের সাতকুছিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল ফুলগাজী উপজেলার বিজয়পুরের মৃত ধন মিয়ার ছেলে ও ফুলগাজী নজরুল একাডেমির নৃত্যশিল্পী।
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের... বিস্তারিত
ফরিদপুরে কৃষকবন্ধনফরিদপুর প্রতিনিধি ফরিদপুর শহরতলির রাজবাড়ী রাস্তার মোড় ও শিবরামপুরে বৃহস্পতিবার কৃষকবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ধান, পাট, সবজিসহ ফসলের লাভজনক দাম, বিএডিসিকে সচল করা, শস্যবীমা চালুসহ আট দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ কৃষক সমিতির ফরিদপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা নিমাই গাঙ্গুলি, রফিকুজ্জামান লায়েক, আবদুর রহমার লাল্টু প্রমুখ।... বিস্তারিত
হরতাল সমর্থনে বিএনপির মিছিলস্বদেশ ডেস্ক কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবি এবং আজকের হরতাল সর্মথনে বিএনপি শনিবার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর :
জামালপুর : হরতালের সমর্থনে শহরের জাহেদা সফির মহিলা কলেজ গেট এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা সাইদুর রহমান খোকা, আমজাদ হোসেন, এমদাদুল হক হীরা, শহিদুল হক খান দুলাল, মাইনুদ্দিন বাবুল,... বিস্তারিত
বরিশালে জামায়াত নেতাসহ আটক ১০বরিশাল অফিস বরিশাল মহানগর জামায়াতের সম্পাদক জহিরউদ্দিন বাবরসহ জামায়াতের ১০ নেতাকর্মীকে শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। নগরীর আলেকান্দা আমতলা মোড়সংলগ্ন মজিদ মঞ্জিল নামক একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। অন্য আটককৃতরা হলেন- মহানগর জামায়াতের প্রচার সম্পাদক ও দৈনিক সংগ্রামের বরিশাল প্রতিনিধি শাহআলম (৩৫), জামায়াত নেতা আকরাম হোসেন (৫২), জব্বার (৬২), আবদুল মান্নান (২৪), আহম্মেদ আলী (৩৮), আবুল বাশার ( ৫০), আবদুল ওহাব (৫২), অলিউল্লাহ (২০)... বিস্তারিত
নোয়াখালী পুলিশ লাইন্সের ঝুঁকিপূর্ণ ব্যারাক : আতঙ্কনোয়াখালী প্রতিনিধি নোয়াখালী পুলিশ লাইন্সের ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে চরম নিরাপত্তাহীনতার মধ্যে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বসবাস করছেন। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
নোয়াখালী পুলিশ লাইন্সের রিজার্ভ পুলিশের জন্য তিনতলা বিশিষ্ট দুটি ব্যারাক এবং কর্মকর্তাদের পরিবার নিয়ে থাকার জন্য ছয়টি স্টাফ কোয়ার্টার রয়েছে। ১৯৭২ সালে নির্মিত ভবনগুলো ৪১ বছরেও মেরামত না করায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরপরও... বিস্তারিত
জোয়ারে কক্সবাজারের শতাধিক গ্রাম প্লাবিতকলাপাড়ায় বাঁধ ভেঙে ১২ গ্রাম প্লাবিতকক্সবাজার সংবাদদাতা মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিন ধরে উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। উপকূলসহ সবর্ত্র ৩ নাম্বার সতর্ক সঙ্কেত রয়েছে। সমুদ্রের পানি বৃদ্ধি পেয়েছে। পূর্ণিমার জোয়ারে কক্সবাজারের উপকূলীয় এলাকা পেকুয়া ও কুতুবদিয়ার, টেকনাফ, মাতারবাড়ীর শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। ৩ দিনের টানা বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারে প্লাবিত এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ঘরবাড়িতে লোনা পানি প্রবেশ করায় অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছে।
২৪ ঘণ্টায় ১৬৩... বিস্তারিত
উলিপুরে ২ ইউপি চেয়ারম্যান ও ৪ সদস্য অপসারণপ্রকল্পের টাকা আত্মসাৎউলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের উলিপুরে এলজিএসপির (লোকাল গভর্নমেন্ট সার্ভিস প্রজেক্ট) টাকা আত্মসাতের দায়ে স্থানীয় সরকার বিভাগ দুই ইউপি চেয়ারম্যান এবং চার ইউপি সদস্যকে অপসারণ করে পদগুলি শূন্য ঘোষণা করেছে। সেই সঙ্গে সরকারি টাকা উদ্ধারে অপসারিত চেয়ারম্যান এবং সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসককে নর্িেদশ দেয়া হয়েছে।
উলিপুর উপজেলার দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ এবং ধামশেনী ইউপি চেয়ারম্যান একরামুল হকসহ ১, ২ ও ৩... বিস্তারিত
মহালছড়িতে অস্ত্র ও গুলিসহ ২ ইউপিডিএফ সদস্য আটকখাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম সিন্দুকছড়ি এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের দুই সদস্যকে শুক্রবার রাতে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন, হাফছড়ি গুইমারা ইউনিয়নের ক্যজাই মারমার ছেলে সাজাই মারমা (৩০) ও মাটিরাঙ্গা উপজেলার ধামাইপাড়ার সচিন্দ্র লাল ত্রিপুরার ছেলে কিশোর ত্রিপুরা (২৮)।
শুক্রবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিন্দুকছড়ি সাব জোন হতে চার কিলোমিটার পূর্বে চিংড়িপাড়া বড়ইতলি এলাকা থেকে তাদের আটক করা হয়।... বিস্তারিত
যশোরে বজ্রপাত ও দেয়ালচাপায় দুইজনের মৃত্যু, আহত ১০যশোর প্রতিনিধি যশোরে কয়েক মিনিটের ঘূর্ণিঝড় ও বজ্রপাতে ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘূর্ণিঝড়, বজ্র ও বৃষ্টিপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে ও দেয়ালচাপা পড়ে যশোর শহর ও চৌগাছায় দু'জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত নুর আলীর মেয়ে এবং শহরের নাজির শংকরপুর মধ্যপাড়ার বাসিন্দা হাসিনা খাতুন (৪০) ও চৌগাছার খড়িঞ্চা গ্রামের কিশোরী শারমিন। ... বিস্তারিত
জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপিতস্বদেশ ডেস্ক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী শনিবার উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর :
নেত্রকোনা : শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন নাহার মান্নুর সভাপতিত্বে বক্তৃতা করেন মেয়র প্রশান্ত কুমার রায়, ইউএনও জাকিয়া পারভীন, প্রেসক্লাব সম্পাদক মুখলেছুর রহমান খান, শিল্পকলা একাডেমির সম্পাদক সানোয়ার হোসেন ভুইয়া, সাহিত্য... বিস্তারিত
রূপগঞ্জে বর্ষণে তলিয়ে যাওয়া ধান কাটতে ব্যস্ত কৃষকরূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অতি বর্ষণে দুটি সেচ প্রকল্পের পাকা ইরি-বোরো ধানক্ষেত তলিয়ে গেছে। চাষিরা তাদের জমির পাকা ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন। অতিরিক্ত টাকা দিয়েও ধান কাটা শ্রমিক পাচ্ছেন না। তবে যিনি যেভাবে পারছেন, সেভাবেই তলিয়ে যাওয়া ধান কাটতে ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে, অনেক মৎস্যখামারও ভেসে গেছে।
অতি বর্ষণে নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্প এবং অগ্রণী সেচ প্রকল্পে পানি জমে ধানক্ষেত তলিয়ে গেছে। প্রকল্পের ভেতরের ক্যানেলগুলো... বিস্তারিত
ফুলপুরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি পথচারী গুলিবিদ্ধময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের চরশাহাবুর এলাকায় শুক্রবার পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় উজ্জ্বল (১৮) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ওসিসহ অন্তত চারজন। ঘটনাস্থল থেকে পুলিশ রূপনাথ (২২) এবং আবদুল মালেক (২৩) নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে উপজেলার চরশাহাবুরে অস্ত্রধারী সন্ত্রাসী রূপনাথ এবং আবদুল মালেক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া... বিস্তারিত
শর্ট নিউজদামুড়হুদায় নয় কেজি রুপার অলঙ্কার উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গায় বিজিবি শুক্রবার বিকালে অভিযান চালিয়ে ৯ কেজি রুপার অলঙ্কার উদ্ধার করেছে। দামুড়হুদার সুলতানপুর বিজিবির নায়েক সুবেদার খায়রুলের নেতৃত্বে ঝাঝাডাঙ্গায় বিজিবি টহল দিচ্ছিল। চোরাকারবারিরা তাদের উপস্থিতি টের পেয়ে অলঙ্কারগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি তা উদ্ধার করে।

বীরগঞ্জে চাল
সংগ্রহ অভিযান
বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের... বিস্তারিত
ইউপি নির্বাচনোত্তর সহিংসতাকলাপাড়ায় পরাজিত প্রার্থীর হামলায় আহত ১৫কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে গিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালানোয় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার অনুষ্ঠিত নির্বাচনে গোলবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দেলোয়ার হোসেন হাওলাদার ও আশ্রাব আলী খান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগের দিন দেলোয়ার হোসেনের মেয়ে রহিমা বেগম... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin