হোম পেজপ্রথম পাতা
কোন আদালতে মামলা হবে আর কে বিচার করবে?ঘোড়ার আগেই গাড়ি জুড়তে ব্যস্ত সরকাররাজধানী ছাড়া দেশের অন্য কোনো জেলা বা মহানগরে নিরাপদ খাদ্য আদালত গঠন না করেই নিরাপদ খাদ্য আইন প্রণয়নের উদ্যোগসাখাওয়াত হোসেন ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিলে কেমন হবে_ তা পরখ করে কেউ নিজের নির্বুদ্ধিতার প্রমাণ করতে না চাইলেও বর্তমান সরকার এমন কা- ঘটাতেই ওঠেপড়ে লেগেছে। রাজধানী ঢাকা ছাড়া দেশের অন্য কোনো জেলা বা মহানগরে খাদ্য আদালত না থাকলেও নিরাপদ খাদ্য আইন-২০১৩ বা 'পিওর ফুড অর্ডিন্যান্স' প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। বাজেট অধিবেশনের প্রথম দিকে আইনটি পাস করানোর জন্য খাদ্য মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
অথচ... বিস্তারিত
নদীর তলদেশে ডুবে আছে আড়াই হাজার নৌযানরতন বালো যাত্রীবাহী লঞ্চসহ প্রায় ২৫ হাজার কোটি টাকা মূল্যের ২ হাজার ৫'শ নৌযান দেশের বিভিন্ন নদীর তলদেশে আটকে রয়েছে। ১৯৪৭ সাল থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত নৌ-দুর্ঘটনায় এসব নৌযান নদীর তলদেশে আটকা পড়ে। শুধু নৌযান আটকে নয়, ৬৬ বছরে নৌ-দুর্ঘটনায় ১৭ হাজার ৭৭৯ যাত্রী মারা যান ও ২০ হাজার ৬৪৭ যাত্রী আহত হন। বিআইডবিস্নউটিএ'র নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে এসব চিত্র পাওয়া... বিস্তারিত
সাভার ট্র্যাজেডিএক মাস পরও নিখোঁজদের জন্য ব্যাকুল স্বজনরাসাভার প্রতিনিধি সাভারে 'রানা প্লাজা' ধসে পড়ার এক মাস পূর্ণ হলো শুক্রবার। এখনো নিখোঁজদের ফিরে পেতে স্বজনরা ব্যাকুল হয়ে ধরনা দিচ্ছেন বিভিন্ন স্থানে। বিজিএমইএ ও জেলা প্রশাসনের উদ্যোগে নিখোঁজদের তালিকা তৈরির জন্য সাভার উপজেলায় একটি অস্থায়ী কন্ট্রোল রুম করা হয়েছে। ১৪ মে থেকে সেখানে মানুষ স্বজনের নাম তুলছেন নিখোঁজ তালিকায়। সেখান থেকেই কেউ কেউ যাচ্ছেন সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে। জীবিত না হোক, অন্তত লাশটির যদি... বিস্তারিত
বিএনপির ডাকে কাল সারাদিন হরতালযাযাদি রিপোর্ট তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আটক নেতাকর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও সভা-সমাবেশের নিষেধাজ্ঞার প্রতিবাদে আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট

মাসুদ আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক... বিস্তারিত
বিসিএস প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে কোটি টাকার বাণিজ্যবিশ্ববিদ্যালয় রিপোর্টার ৩৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নাম করে রাতভর লঙ্কাকা- করেছে প্রভাবশালী একটি চক্র। সেই সঙ্গে সাধারণ পরীক্ষার্থীদের প্রতারিত করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও পাওয়া গেছে। অন্যদিকে প্রশাসনের নাকের ডগায় প্রশ্নপত্র ফাঁসের এই দেনদরবার ও বাণিজ্য হলেও নূ্যনতম পদক্ষেপ নেয়নি প্রশাসন।
জানা যায়, ৩৪তম বিসিএস পরীক্ষার আগের দিন গত বৃহস্পতিবার বিকাল থেকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ... বিস্তারিত
আমু-তোফায়েল কি প্রেসিডিয়াম পদ ফিরে পাচ্ছেন?যাযাদি রিপোর্ট আওয়ামী লীগের সভাপতিম-লীর দুটি শূন্যপদ নিয়ে চলছে নানা আলোচনা। দলের দুই প্রবীণ নেতা আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদকে এ পদে বসানো হচ্ছে- এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের কাউকে দেয়া হতে পারে এর একটি পদ। এক্ষেত্রে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামও শোনা যাচ্ছে।
সূত্র জানায়, সামনের সঙ্কটময়
পরিস্থিতি মোকাবেলায় আমির... বিস্তারিত
চার হাজার মাদ্রাসার পরীক্ষা নিয়ে কওমি বোর্ডের দুশ্চিন্তাঅনিন্দ্য চৌধুরী, চট্টগ্রাম চার হাজার কওমি মাদ্রাসার চূড়ান্ত পরীক্ষা আয়োজনে সরকারি সহযোগিতা চায় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। এতদিন কোনো ধরনের সরকারি নিয়ন্ত্রণ না মানলেও হেফাজতে ইসলামের সহিংস তৎপরতার পর সুর পাল্টেছে কওমি নেতাদের। পরীক্ষা চলাকালীন যে কোনো ধরনের পুলিশি অভিযান বন্ধে সরকারের প্রভাবশালী দুই কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। চন্দ্রমাসের হিসাবে ১ অর্থাৎ ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে কওমিপন্থীদের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা।... বিস্তারিত
নির্বাচন আসছে : সক্রিয় হচ্ছে আন্ডারওয়ার্ল্ডযাযাদি রিপোর্ট জাতীয় সংসদ ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সক্রিয় হচ্ছে রাজধানীসহ সারাদেশের আন্ডারওয়ার্ল্ড। পাশাপাশি বাড়ছে তাদের অস্ত্র ব্যাংকের রিজার্ভ। অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা বেপরোয়াভাবে দেশের বিভিন্ন সীমান্ত পথে অস্ত্র আনছে। পৃথক দুটি বিশেষ গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে সিটি করপোরেশনের নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা তৎপরতা বেড়েছে। খোঁজখবর নেয়া হচ্ছে বৈধ ও অবৈধ অস্ত্রের।... বিস্তারিত
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ক্লিক শামীম খুনযশোর প্রতিনিধি যশোরের চিহ্নিত সন্ত্রাসী শামীম ওরফে ক্লিক শামীমকে (৩৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে চৌগাছার একটি বাওড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রথমে অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকালে শামীমের মা লাশটি শনাক্ত করেছেন। নিহত শামীম যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার আবুল হাশেম চুনির ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে অসংখ্য মামলা রয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত... বিস্তারিত
রাষ্ট্রপতির আসনে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী?কিশোরগঞ্জ প্রতিনিধি আবদুল হামিদ অ্যাডভোকেট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া কিশোরগঞ্জ-৪ আসনে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী তা নিয়ে চলছে জোর আলোচনা। আগামী ৩ জুলাই এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনো দলীয় প্রার্থী মনোনয়ন দেয়নি সরকারি দল আওয়ামী লীগ।
এই উপনির্বাচনে বিএনপি প্রার্থী দেবে না_ এটা প্রায় নিশ্চিত। এ জন্য আওয়ামী লীগ থেকে কে মনোনয়ন পাচ্ছেন, সেটাই আলোচনার মূল বিষয়। শেষ পর্যন্ত বিএনপি কোনো প্রার্থী না... বিস্তারিত
তবুও আমারে দেব না ভুলিতেযাযাদি রিপোর্ট আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী। ১১৪ বছর আগে এই দিনে পরাধীন বাঙালির মুক্তির বাণী নিয়ে অবিভক্ত বাংলায় ধূমকেতুর মতো জন্মগ্রহণ করেন এই কবি। তাই বাঙালির নিজেকে নতুনভাবে সৃষ্টি করারও দিন এটি।
দ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও শোষিত মানুষের মুক্তির বার্তা নিয়ে আসা কবির ১১৪তম জন্মবার্ষিকীর দিনটি এবং কবির অমর সৃষ্টি 'বিদ্রোহী' কবিতার ৯০ বছরপূর্তিও জাতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় আজ... বিস্তারিত
বাণিজ্য সুবিধা প্রত্যাহারের হুমকি ইইউরযাযাদি ডেস্ক সাভারের সাম্প্রতিক ভবনধস এবং তাজরিন ফ্যাশনসে অগি্নকা-ের ঘটনায় শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রত্যাহারের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের প্ল্যানারি অধিবেশনে এ বিষয়ে বিতর্কের পর একটি প্রস্তাবও গৃহীত হয়।
পার্লামেন্টের ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে পার্লামেন্ট সদস্যরা ভবনধসে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে ব্যবস্থা ... বিস্তারিত
অ মৃ ত ব চ ন'তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তার সম্পর্কে ভেবেচিন্তে কথা বলতে হবে'


আওয়ামী লীগ নেতাদের বক্তব্য সম্পর্কে বিএনপি নেতা
শামসুজ্জামান দুদু... বিস্তারিত
তারেককে সুরঞ্জিতআগে আত্মসমর্পণ পরে রাজনীতিযাযাদি রিপোর্ট আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, 'মানি লন্ডারিং মামলায় আপনি আত্মসমর্থন করুন, তারপর রাজনীতি করুন। অন্য একটি দেশে পলাতক থেকে নয়, দেশে এসে প্রকাশ্যে রাজনীতি করুন।'
শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত 'কর্নেল তাহের হত্যার বিচার-বিরোধীদলীয় নেতাদের মিথ্যাচার-সরকারের করণীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দপ্তরবিহীন... বিস্তারিত
বিজয়নগরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহতব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, খাদুরাইল গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সভাপতি হারুন মুন্সীর সঙ্গে একই গ্রামের বাসিন্দা ও ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক নূরুল আমীনের বিরোধ চলে আসছিল।
এর জেরে শুক্রবার বেলা ১১টায় হারুন মুন্সীর গোষ্ঠীর লোকজন নূরুল আমীনের... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin